বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

টাটকা চালের গুড়ির স্বাদই আলাদা। কিন্তু সবসময় তা পাওয়া যায় না, বিশেষত শহর অঞ্চলে। তাই বাজার থেকে কেনা চালের গুড়িই ভরসা। কেনা গুড়ি শুকনো থাকায় পিঠা বা রুটি বানানোর সাথে সাথে তা শক্ত হয়ে যায়। তাই বাজারের কেনা গুড়ির সাথে মিশিয়ে নিন অল্প ময়দা। দেখবেন পিঠার নরম ভাব ও স্বাদ দুটোই ঠিক থাকবে ।
সেমাই পিঠা
যা যা লাগবে:
চালের গুড়া- ১ কাপ
লবণ- আধা চা চামচ
পানি- আধা কাপ/ পরিমানমত
যেভাবে করতে হবে:
১. চালের গুড়া ও লবণ ভালো করে মিশিয়ে নিন।
২. পাত্রে পানি দিন। পানি গরম হলে কাই করার জন্য লবণ মেশানো চালের গুড়া দিয়ে কাই তৈরি করে নিন।
৩. সেমাই পিঠা বানাবার জন্য সেমাই হাতেও কেটে নিতে পারেন অথবা সেমাই পিঠার মেশিনেও তৈরি করে নিতে পারেন (বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে সেমাই পিঠা বানানো হয়ে থাকে)। সেমাইয়ের সাথে শুকনো গুড়ি মিশিয়ে রাখুন যাতে লেগে না যায়।
৪. একটা হাঁড়িতে পানি দিন। হাঁড়ির মুখে কাপড় বেঁধে রাখুন। পানি ফুটে উঠলে সেমাই পিঠাগুলো হাঁড়ির মুখে বাঁধা কাপড়ের উপর দিয়ে দিন। তারপর ঢেকে দিন। ভাপে সেমাই পিঠা তৈরি হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন