ছানার দোলমা
রান্না করতে যা যা লাগবে:
ছানা- ১ পোয়া
দুধ- ২ কেজি
লবণ- পরিমাণমতো
ছানা কাটার পানি- ১ পোয়া
চিনি- আধা চা চামচ
সয়াবিন তেল- পরিমাণ মতো
ময়দা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
শুকনা মরিচ- আধা চা চামচ
কাঁচা মরিচ- ৩/৪ টা ফালি করে কাটা
হলুদগুড়া- পরিমাণ মতো
ঘি- ২ চা চামচ
গরম মসলা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
দুধ- ২ কেজি
লবণ- পরিমাণমতো
ছানা কাটার পানি- ১ পোয়া
চিনি- আধা চা চামচ
সয়াবিন তেল- পরিমাণ মতো
ময়দা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
শুকনা মরিচ- আধা চা চামচ
কাঁচা মরিচ- ৩/৪ টা ফালি করে কাটা
হলুদগুড়া- পরিমাণ মতো
ঘি- ২ চা চামচ
গরম মসলা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
যেভাবে রান্না করতে হবে:
প্রথমে ২ লিটার দুধে ছানা কাটার পানি দিয়ে দুধকে ছানা বানিয়ে নিতে হবে। এবার ছানাটা পরিষ্কার পাতলা কাপড়ে নিয়ে ভালো করে চিপে পানি বের করে নিতে হবে। এবার ছানাতে ২ টেবিল চামচ ময়দা, সামান্য লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার ছানাটাকে চাকু দিয়ে বরফি আকারে কাটতে হবে। চুলায় কড়াইতে তেল গরম করে অল্প আঁচে ছানার বরফিগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভাজতে হবে। এবার অন্য একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ গুড়া, কাঁচা মরিচ, হলুদ গুড়া, লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে ১ মগ পানি দিতে হবে। পানি গরম হয়ে ফুটে উঠলে তাতে ছানার বরফি গুলো ছেড়ে দিতে হবে। নামানোর আগে সামান্য গরম মসলা বাটা এবং ২ চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। এবার গরম গরম পরিবেশন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন