আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম। হরেক রকম বাদামের মধ্যে আমাদের দেশে চিনাবাদামটাই সহজলভ্য। দামও হাতের নাগালে। বাদাম দিয়ে শুধু খাবারের অলংকরণই হয় না, নানারকম উপাদেয় খাবারও তৈরী হয়। আর সব ধরনের বাদামই পুষ্টিকর। কাঁচা চিনাবাদাম ভিজিয়ে, বেটে, সাথে দিন দুধ, চিনি, ঘি ও এলাচ গুড়ো। তৈরী করে নিন মুখরোচক হালুয়া।
চিনা বাদামের হালুয়া
চিনা বাদামের হালুয়া
যা যা লাগবে:
চিনা বাদাম বাটা - আধা কেজি
ঘন দুধ - এক কাপ
এলাচ গুড়া - আধা টেবিল চামচ
চিনি - ৭৫০ গ্রাম
ঘি- আধা কাপ
গোলাপ জল - ১ টেবিল চামচ
ঘন দুধ - এক কাপ
এলাচ গুড়া - আধা টেবিল চামচ
চিনি - ৭৫০ গ্রাম
ঘি- আধা কাপ
গোলাপ জল - ১ টেবিল চামচ
যেভাবে করতে হবে:
১. চিনা বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে হাত দিয়ে ঘসে ঘসে সব খোসা ছাড়িয়ে নিন।
২. পাটায় চিনা বাদাম মিহি করে বেটে নিন।
৩. পাত্রে ঘি গরম করে চিনা বাদাম ও চিনি দিয়ে নেড়ে কিছুক্ষণ পর দুধ মেশান। হালুয়া শুকিয়ে আসলে ঘন ঘন নেড়ে কষাতে হবে। কিছুক্ষণ পর শুকিয়ে আঠালো হয়ে আসলে গোলাপজল ও এলাচ গুড়া দিয়ে নামিায়ে নিন।
৪. ঠান্ডা হলে বরফি কাটুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন