পাঁচন বা ঘণ্ট মূলত সবজি নির্ভর খাবার হওয়াতে এটি যেমন সহজ পাচ্য তেমনি উপকরণগত দিক ও রন্ধনকৌশলগত দিক থেকেও এর রয়েছে সহজলভ্যতা ও সরলতা। আর খাদ্যমানের দিক থেকে এর অবস্থান যে উপরের দিকেই হবে তা সহজেই বলা যায়।
পাঁচন/ঘন্ট
যা যা লাগবে:
আলু - ১ বাটি
বেগুন - ১ বাটি
শুকনা শিমের বিচি- ১ বাটি
এচোঁড় সেদ্ধ - ১ বাটি
মিষ্টি কুমড়া - ১ বাটি
সজনে ডাঁটা - ১ বাটি
লাউ - ১ বাটি
শিম - ১ বাটি
গাজর - ১ বাটি
মটরশুঁটি - ১ বাটি
ফুলকপি - ১ বাটি
টমেটো - ১ বাটি
আস্ত মাসকলাই ডাল- ১ বাটি
এংকর ডাল -১ বাটি
চিংড়ি শুটকি - ১ বাটি
পেঁয়াজ কুচি - ১ কাপ
রসুন বাটা - আধা চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
ধনে গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গোল মরিচ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ- ২টি
কাঁচা মরিচ ফালি- ৪ টি
তেজপাতা - ১টি
পাঁচফোড়ন - আধা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
ধনেপাতা- পরিমাণমত
বেগুন - ১ বাটি
শুকনা শিমের বিচি- ১ বাটি
এচোঁড় সেদ্ধ - ১ বাটি
মিষ্টি কুমড়া - ১ বাটি
সজনে ডাঁটা - ১ বাটি
লাউ - ১ বাটি
শিম - ১ বাটি
গাজর - ১ বাটি
মটরশুঁটি - ১ বাটি
ফুলকপি - ১ বাটি
টমেটো - ১ বাটি
আস্ত মাসকলাই ডাল- ১ বাটি
এংকর ডাল -১ বাটি
চিংড়ি শুটকি - ১ বাটি
পেঁয়াজ কুচি - ১ কাপ
রসুন বাটা - আধা চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
ধনে গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
গোল মরিচ গুড়া- আধা চা চামচ
শুকনা মরিচ- ২টি
কাঁচা মরিচ ফালি- ৪ টি
তেজপাতা - ১টি
পাঁচফোড়ন - আধা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
ধনেপাতা- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. সব সবজি সমান টুকরো করে কেটে আলাদা করে সাজিয়ে রাখুন।
২. লাউ, গাজর, মটরশুঁটি কেটে আধা সেদ্ধ করে নিন।
৩. শুকনা শিমের বিচি টেলে আধা ভাঙা করে নিন।
৪. আস্ত মাসকলাই ডাল ও এংকর ডাল আধা সেদ্ধ করে নিন।
৫. পানি ফুটিয়ে রাখুন।
৬. পাত্রে সয়াবিন তেল দিল। তেল গরম হলে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, লবণ আর চিংড়ি মাছ দিয়ে ভেজে বাদামি রঙ করে ভাজুন। ভাজা হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে টমেটো কুচি, হলুদ গুড়া, শুকনা মরিচ গুড়া, ধনে গুড়া, গোল মরিচ গুড়া দিন। মশলা কষানো হলে একে একে বাকি সব সবজি ও ডাল দিয়ে ১০ মিনিটের মত ভালো করে কষিয়ে পরিমাণ মত পানি দিন।
৭. মাঝারি আঁচে ১৫/২০ মিনিট রেখে নামিয়ে নিন।

নোট: ঘন্টতে চিংড়ি মাছের পরিবর্তে হাঙ্গর মাছের শুটকি ব্যবহার করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন