বুধবার, ১০ আগস্ট, ২০১৬

সাজানো পারসে মাছ
যা যা লাগবে:
পারসে মাছ - আধা কেজি
টমেটো কুচি- ২ টা
পেঁয়াজ কুচি - ১ কাপ
আদা বাটা - ১ চা চামচ
রসুন বাটা - ১ চা চামচ
জিরা বাটা - ১ চা চামচ
হলুদ গুড়া - ১ চা চামচ
শুকনা মরিচ গুড়া - ১ চা চামচ
কাঁচামরিচ - ৫-৬ টি
সয়াবিন তেল- ১ কাপ
লবণ- পরিমাণমত
ধনে পাতা কুচি- ২ টেবিল চামচ
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. পারসে মাছ কুটে, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. একটি পাত্রে পারসে মাছ সবরকম মশলা, লবণ ও তেল মাখিয়ে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।
৩. চুলায় বসিয়ে দিন।
৪. হালকা আঁচে রান্না করুন।
৫. মাখা মাখা হয়ে গেলে টমেটো, কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন