বড়ি ভর্তা
কুমড়ার বড়ি বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের অন্যতম রসনার নাম। শীত এলেই এসব অঞ্চলের বাড়িতে বাড়িতে বড়ি বানানোর ধুম পড়ে যায়। কুমড়ার বড়ি তৈরী হয় মাসকলাইয়ের ডাল ও চাল কুমড়া দিয়ে। আর খাবারের তালিকায় কুমড়া বড়ির পদের কোন শেষ নেই।
যা যা লাগবে:
কুমড়ো বড়ি - ১০-১২ টি
পেঁয়াজ কুচি - ২ টেবিল চামচ
শুকনা মরিচ - ৪-৬ টি
সরিষার তেল - ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমত
পেঁয়াজ কুচি - ২ টেবিল চামচ
শুকনা মরিচ - ৪-৬ টি
সরিষার তেল - ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. পাত্রে সামান্য সরিষার তেল দিন। তেল গরম হলে কুমড়ো বড়ি ও শুকনা মরিচ আলাদা ভেজে তুলে নিন।
২. কুমড়ো বড়ি পাটায় বেটে গুড়া করে নিন।
৩. ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল ও বড়ি গুড়া একসাথে মাখিয়ে ভর্তা করে নিন।
২. কুমড়ো বড়ি পাটায় বেটে গুড়া করে নিন।
৩. ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল ও বড়ি গুড়া একসাথে মাখিয়ে ভর্তা করে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন