রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

টক ডাল
যা যা লাগবে:
মসুর ডাল- ২৫০ গ্রাম
চালতা- ১ টি
হলুদ গুড়া- ১ চা চামচ
কাঁচামরিচ ফালি- ৪ টি
শুকনা মরিচ - ২ টি
কালো জিরা- ১ চা চামচ
সরিষা- ১ চা চামচ
তেজপাতা- ২ টি
চিনি- ১ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১.মসুর ডাল ধুয়ে লবণ, হলুদ গুড়া, কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করুন। ডাল ফুটে গেলে নামিয়ে ঘুটে দিন।
২.চালতা কেটে সেদ্ধ করে ডালের মধ্যে দিন।
৩.পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে কালোজিরা, সরিষা, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে ডাল ঢেলে দিন। কিছুক্ষন জ্বালে রেখে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন