তেল কৈ
রান্না করতে যা যা লাগবে:
কই মাছ- ৬ টি
বড় পেঁয়াজ কুচি- ২ টি
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
জিরা বাটা- ২ চা চামচ
শুকনা মরিচের গুড়া- ১.৫ চা চামচ
হলুদ গুড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ- ৬/৭ টি
ছোট এলাচ- ৩/৪ টি
দারচিনি- ২/ ৩ টি
তেজপাতা- ২ টি
চিনি- আধা চা চামচ
লবন- পরিমানমত
সরিষার তেল- আধা কাপ
কিস্মিস্- ৫০ গ্রাম
লেবুর রস- আধা চা চামচ
পানি- পরিমাণমত
বড় পেঁয়াজ কুচি- ২ টি
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
জিরা বাটা- ২ চা চামচ
শুকনা মরিচের গুড়া- ১.৫ চা চামচ
হলুদ গুড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ- ৬/৭ টি
ছোট এলাচ- ৩/৪ টি
দারচিনি- ২/ ৩ টি
তেজপাতা- ২ টি
চিনি- আধা চা চামচ
লবন- পরিমানমত
সরিষার তেল- আধা কাপ
কিস্মিস্- ৫০ গ্রাম
লেবুর রস- আধা চা চামচ
পানি- পরিমাণমত
যেভাবে রান্না করতে হবে:
১. কই মাছ ভাল করে বেছে ধুয়ে হলুদ গুড়া ও লবন মাখিয়ে অল্প তেলে হালকা করে ভেজে রাখুন।
২. পাত্রে বাকি সরিষার তেল দিন। তেল গরম হলে তাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে ভাজুন। পেঁয়াজ বাদামী রং হলে তাতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ ও হলুদের গুঁড়া, লবণ, লেবুর রস, এলাচ, দারচিনি দিয়ে পরিমানমত পানি দিয়ে কষিয়ে নিন। তেল থেকে মশলা আলাদা হয়ে গেলে মাছ ছেড়ে এমন পরিমানে পানি দিন যাতে মাছের অর্ধেকটা ডুবে থাকে। এবার কিসমিস দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট রান্না হওয়ার পর মাছগুলো উল্টে দিয়ে আধা চামচ চিনি ছিটিয়ে দিন। আরও পাঁচ মিনিট চূলার উপর রেখে ৬/ ৭ টা কাঁচা মরিচ একটু ভেঙে বা মুখ চিরে ছড়িয়ে দিয়ে চুলা নিভিয়ে দিন। ১/ ২ মিনিট দমে রেখে পাত্রটি নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন