শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

কলিজার স্টেক
রান্না করতে যা যা লাগবে:
বড় আস্ত কলিজা- ১ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
গরম মসলা বাটা- ১ টেবিল চামচ
জয়ফল বাটা- আধা চা চামচ
জয়ত্রী বাটা- আধা চা চামচ
হলুদ গুড়া- আধা টেবিল চামচ
মরিচ গুড়া- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
লবণ- পরিমানমত
সয়াবিন তেল- ১ কাপ
টক দই- আধা কাপ
যেভাবে রান্না করতে হবে:
১. খাসির কলিজা খুব ভাল করে ধুয়ে নিন।
২. পাত্রে পানির মধ্যে সামান্য লবণ দিয়ে কলিজা সেদ্ধ করুন।
৩. সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা বাটা, জয়ফল বাটা, জয়ত্রী বাটা, টক দই, লেবুর রস ও লবণ দিয়ে কলিজা মাখিয়ে নিন।
৪. মাখানো হলে খেঁজুরের কাঁটা অথবা যে কোন কাঁটা দিয়ে খুব ভাল করে কেচে নিয়ে আধা ঘন্টা রেখে দিন।
৫. চুলায় পাত্র বাসিয়ে সয়াবিন তেল অল্প আঁচে গরম করুন। তেল গরম হলে কলিজাটি ছেড়ে দিয়ে ভাজুন। লক্ষ্য রাখুন কলিজা যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
৬. কেটে কাঁচামরিচ ও পেয়াজ দিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন