কাঁচকলার কাটলেট
রেসিপি: সুস্মিতা দত্ত
রান্না করতে যা যা লাগবে:
কাঁচকলা- ৪ টি
ছোট চিংড়ি- ১ কাপ
কাঁচামরিচ কুচি- ৩/ ৪ টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
হলুদ গুড়া- পরিমানমত
মসুর ডাল বাটা- ১ কাপ
ডিম- ২ টি
লবণ- পরিমানমত
সয়াবিন তেল- ২ কাপ
ময়দা- ১ টেবিল চামচ
বিস্কুটের গুড়া- ১ কাপ
যেভাবে রান্না করতে হবে:
১. কাঁচকলা কেটে খোসাসহ সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে কাঁচকলা ভাল করে চটকে নিন।
২. ডিমের হলুদ অংশ আলাদা করে রেখে সাদা অংশ চামচ দিয়ে ভাল করে ফেটে নিন।
৩. ছোট চিংড়ি সামান্য হলুদ, লবণ দিয়ে ভেজে নিন।
৪. কাঁচকলার সাথে মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিমের হলুদ অংশ, ভাজা চিংড়ি মাছ, অল্প হলুদ ও পরিমানমতো লবণ দিয়ে ভাল করে মেখে ছোট ছোট কাটলেটের আকারে তৈরি করুন।
৫. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে কাটলেট ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুটের গুড়োতে গড়িয়ে নিয়ে তেলে ভাজুন।
৬. পরিবেশন পাত্রে কয়েকটা পেঁয়াজের রিং দিয়ে তার উপরে গরম গরম কাটলেটগুলো দিয়ে পরিবেশন করুন।
----------------------------------------------------------------------------------
মোচার নিরামিষ কোফতাকারি
রেসিপি: সুস্মিতা দত্ত
রান্না করতে যা যা লাগবে:
কলার মোচা- ১ টি
বড় আলু- ১ টি
আদা বাটা- ২ চা চামচ
জিরা গুড়া- ১ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
মরিচ গুড়া- ১ চা চামচ
গরম মশলা গুড়া- ১ চা চামচ
কাঁচামরিচ ফালি- ৬/ ৭ টি
শুকনা মরিচ- ২ টি
পাঁচ ফোড়ন- পরিমানমত
তেজপাতা- ২/ ৩ টি
লবন- পরিমানমত
চিনি- পরিমানমত
সয়াবিন তেল- ২ কাপ
ঘি- পরিমানমত
গরম পানি-
যেভাবে রান্না করতে হবে:
১. মোচা ও আলু লবন দিয়ে সেদ্ধ করে নিন।
২. কাঁচা মরিচ কুচি, সামান্য চিনি ও সামান্য আদা বাটা একসঙ্গে মেখে কোফতা তৈরি করুন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে কোফতাগুলো ভেজে রাখুন।
৪. পাত্রে তেল ও ঘি দিন। শুকনা মরিচ, তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিন। আদা বাটা, জিরা গুড়া, হলুদ গুড়া ও মরিচ গুড়া দিয়ে মশলাটাকে ভাল করে কষিয়ে নিয়ে ভেজে রাখা কোফতাগুলো ছেড়ে পরিমানমত গরম পানি ও কাঁচামরিচ ফালি দিন। নামানোর আগে চিনি, গরম মশলা গুড়া ও ঘি দিয়ে নামিয়ে নিন।

ঝাল পটল
রেসিপি: সুস্মিতা দত্ত
রান্না করতে যা যা লাগবে:
পটল- ৫/ ৬টি
পোস্ত বাটা- ২ চা চামচ
সরিষা বাটা- ২ চা চামচ
হলুদ গুড়া- ১ চা চামচ
মরিচগুড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ৫/ ৬ টি
শুকনা মরিচ- ২ টি
সাদা সরিষা- ১ চা চামচ
চিনি- পরিমানমত
লবন- পরিমানমত
সরিষার তেল- পরিমানমত
যেভাবে রান্না করতে হবে:
১. পটল দুই ফালি করে কেটে হলুদ দিয়ে মাখিয়ে রাখুন।
২. পাত্রে সরিষার তেল দিন। তেল গরম হলে তাতে পটলগুলো ভেজে পাত্রে তুলে রাখুন।
৩. পাত্রে আবার একটু তেল দিয়ে শুকনা মরিচ ও সরিষা ফোড়ন দিন, একটু নেড়ে চেড়ে তাতে পোস্ত বাটা দিন। পোস্তে বাদামী রং ধরলে ভেজে রাখা পটল গুলো দিন। পরিমানমত লবন ও হলুদ গুড়া দিয়ে নাড়–ন। অল্প চিনি ও সরিষা বাটা দিন। পরিমানমত জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। পুরো জিনিসটা ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি ও অল্প সরিষা তেল দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন