বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

সিলেটে এই খাবারটির আঞ্চলিক নাম ”গড়গড়া”। এটা মূলত শুকনা শিম বীচি এবং ট্যারা শুটকি দিয়ে রান্না করা হয়ে থাকে। ট্যাংরা শুটকি ছাড়াও এটি ঘাগট বা ঘনিয়া শুটকি দিয়েও রান্না করা যেতে পারে। নস্টালজিয়ার ২য় পর্বে জার্নাল এই পদটি রান্না করেছিলেন।
রান্না করতে যা যা লাগবে:
• শুকনা শিম বীজ- ২০০গ্রাম
• ট্যাংড়া শুটকি- ১০০ গ্রাম
• শুকনা মরিচ বাটা- প্রয়োজনমতো
• আস্ত কাঁচা মরিচ- প্রয়োজনমতো
• হলুদ বাটা- প্রয়োজনমতো
• রসুন বাটা- প্রয়োজনমতো
• পেঁয়াজ কুচি- প্রয়োজনমতো
• লবন- প্রয়োজনমতো
• সরিষার তেল- প্রয়োজনমতো
• পানি- প্রয়োজনমতো
যেভাবে রান্না করতে হবে:
শুকনা শিম বীচি টেলে নিয়ে তারপর ভেঙ্গে খোসা ছাড়িয়ে নিতে হবে। শুটকি ভাল করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিতে হবে। বড় শুটকি হলে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে।
পাত্রে সরিষার তেল ঢেলে তেল গরম হলে শুকনা মরিচ বাটা, আস্ত কাঁচা মরিচ, হলুদ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবন দিয়ে শিম বীজ ও শুটকি একসাথে পাত্রে ছেড়ে দিতে হবে। কিছুক্ষন আগুনের আঁচে রেখে পানি দিতে হবে। ১০-১৫ মিনিট চূলায় রেখে পছন্দমতো ঝোল রেখে নামাতে হবে।
পরিবেশন:
সাদা ভাত এর সাথে পরিবেশন করা হয়। জার্নাল পরিবেশন করেছিলেন বিন্নির ভাপ্পা বা বিন্নির স্টিম রাইসের সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন