শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

নানা জাতের কচুর মধ্যে মানকচুর আলাদা কদর আছে। আজ মানকচু দিয়ে বানাবো কচুর স্যান্ডউইচ। প্রথমে কচু চাক চাক করে কেটে, সামান্য ভাপ দিয়ে, ভেজে, ভিতরে দেয়া হয়েছে সরিষা, শুকনো মরিচ ও রসুন বাটার পুর। তারপর কাঠিতে গেঁথে ডুবো তেলে ভেজে নেয়া হয়েছে। কচুর স্যান্ডউইচ ভাত বা খিচুড়ির সাথে ছাড়াও স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করা যায়।
কচুর স্যান্ডউইচ
যা যা লাগবে:
মানকচু- ৬/ ৮ টুকরা
লাল সরিষা বাটা- ১ টেবিল চামচ
শুকনা মরিচ বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
লবণ- পরিমানমত
সরিষার তেল- আধা কাপ
টুথপিক
যেভাবে করতে হবে:
১. মানকচু আধা ইঞ্চি পুরু করে টুকরা করে নিন। প্রতিটা টুকরা আড়াআড়ি ভাবে মাঝখান থেকে অর্ধেকটা চিরে রাখুন।
২. গরম পানিতে সামান্য লবণ আর হলুদ গুড়া দিয়ে কচুর টুকরাগুলো ভাপ দিয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন।
৩. পাত্রে তেল দিন। তেল গরম হলে কচু হালকা করে ভেজে নিন।
৪. এরপর সরিষা বাটার সাথে শুকনা মরিচ বাটা, রসুন বাটা ও লবণ মেখে পুর তৈরি করুন।
৫. কচুর মধ্যে পুর ভরে টুথপিক দিয়ে গেঁথে দিন।
৬. স্যান্ডউইচ ভেজে গরম গরম পরিবেশন করুন।
নোট: পুরের জন্য সরিষা বাটার সথে নারিকেল বাটাও দিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন