আস্ত ইলিশ
যা যা লাগবে:
৭০০ গ্রাম ইলিশ মাছ- ১ টি
আলু
ডিম - ২টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচামরিচ কুচি- ৭-৮ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
টমেটো পেস্ট- ২ টেবিল চামচ
পানি- পরিমাণমত
৭০০ গ্রাম ইলিশ মাছ- ১ টি
আলু
ডিম - ২টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচামরিচ কুচি- ৭-৮ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
টমেটো পেস্ট- ২ টেবিল চামচ
পানি- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. ইলিশ মাছ আস্ত রেখে আঁশ ফেলে পেট পরিষ্কার করে ভাল করে ধুয়ে নিন।
২. একটি পাত্রে আদা বাটা ও পরিমাণমত লবণ ও পানি দিয়ে ২০/৩০ মিনিট মাছ সেদ্ধ করে নিন।
৩. মাথা, লেজ ও মাঝের মূল কাঁটা না ভেঙে মাছ ছাড়িয়ে কাটা বেছে নিন।
৪. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি বাদামী রং করে ভেজে নিন।
৫. আলু সেদ্ধ করে রাখুন।
৬. ডিম ভেঙে ডিমের কুসুম ও সাদা অংশ দু’টি আলাদা পাত্রে রাখুন।
৭. সেদ্ধ আলু চটকে, সাথে ডিমের সাদা অংশ, ভাজা পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে মাছ মাখিয়ে নিন।
৮. মাখানো মাছ মূল কাঁটার উপরে বসিয়ে মাছের আকৃতিতে সাজিয়ে নিন।
৯. ডিমের কুসুম ভালো করে ফেটে মাছের গায়ে লেপটে দিন।
১০. চায়ের চামচের মাথা দিয়ে মাছের গায়ে আঁশের মতো নকশা করে দিন।
১১. বড় তাওয়ায় সয়াবিন তেল মেখে নিন। তাওয়ার উপর মাছ রেখে ঢেকে দিন। ঢাকনার উপর কয়লার আগুন দিন। ২০মিনিট পর নামিয়ে নিন।

নোট: ওভেনে গ্রিলও করতে পারেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন