সুক্তো বাঙালি রসনার ঐতিহ্যবাহী নিরামিষ পদ, যা শুধু আদা ও মেথির ফোড়ন দিয়ে রান্না করা হয়। অন্য কোন মশলা ব্যবহার করা হয় না। সুক্তো হজমে সহায়ক এবং গরমে স্বাস্থ্যকর একটি খাবার। যেকোন সবজি বা ডাল দিয়েই রান্না হয় সুক্তো। তবে উচ্ছে, বেগুন, পেঁপে ও কাঁচকলা অপরিহার্য উপকরণ। সুক্তোর রন্ধনশৈলীও খুব সহজ।
সুক্তো
যা যা লাগবে:
আলু- ২ টি
বেগুন- ১ টি
উচ্ছে- ১ টি
পটল- ২ টি
কাঁচা কলা- ১ টি
কাঁচা পেঁপে- অর্ধেক
সজিনার ডাটা- ৪ টি
আদা বাটা- ২ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মেথি- আধা চা চামচ
চিনি- আধা চা চামচ
ঘি- ১ চা চামচ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- পরিমাণমত
বেগুন- ১ টি
উচ্ছে- ১ টি
পটল- ২ টি
কাঁচা কলা- ১ টি
কাঁচা পেঁপে- অর্ধেক
সজিনার ডাটা- ৪ টি
আদা বাটা- ২ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
মেথি- আধা চা চামচ
চিনি- আধা চা চামচ
ঘি- ১ চা চামচ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- পরিমাণমত
যেভাবে করতে হবে:
১. সব সবজি ধুয়ে টুকরো করে নিন।
২. বেগুন ও করলা লবণ, সামান্য হলুদ গুড়া দিয়ে মাখিয়ে ভেজে তুলে রাখুন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে মেথির ফোড়ন দিন। ১ চা চামচ আদা বাটা সামান্য পানিতে গুলে দিয়ে দিন। সবরকম সবজি দিয়ে পরিমাণমত পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। যেসব সবজি দেরিতে সেদ্ধ হয় সেগুলো আগে দিতে হবে। নরম সবজি পরে দিতে হবে। সব সবজি সেদ্ধ হয়ে পানি কমে আসলে বাকি আদা দিয়ে দিন। নামাবার আগে অল্প চিনি ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন