কুমড়ো পাতায় মলা মাছ
যা যা লাগবে:
মলা মাছ- ১ পোয়া
কুমড়ো পাতা- ১০/ ১২ টি
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ৫/ ৬ টা
আদা বাটা- ১/ ২ চা চামচ
রসুন কুচি- ১ চা চামচ
হলুদ গুড়া- ১/ ২ চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১/ ২ চা চামচ
লাল সরিষা বাটা- ১ চা চামচ
নারিকেল কোরা- ১ কাপ
সরিষার তেল- ৪ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
ধনেপাতা কুচি- পছন্দমত
কলাপাতা- ২ টুকরা
টুথপিক
কুমড়ো পাতা- ১০/ ১২ টি
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ৫/ ৬ টা
আদা বাটা- ১/ ২ চা চামচ
রসুন কুচি- ১ চা চামচ
হলুদ গুড়া- ১/ ২ চা চামচ
শুকনা মরিচ গুড়া- ১/ ২ চা চামচ
লাল সরিষা বাটা- ১ চা চামচ
নারিকেল কোরা- ১ কাপ
সরিষার তেল- ৪ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
ধনেপাতা কুচি- পছন্দমত
কলাপাতা- ২ টুকরা
টুথপিক
যেভাবে করতে হবে:
১. মলা মাছ কুটে বেছে নিয়ে ভাল করে ধুয়ে নিন।
২. নারিকেল কোরা পাটায় হালকা বেটে নিন।
৩. কুমড়োপাতা ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন ।
৪. কলাপাতা ভালকরে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন ।
৫. মলা মাছ সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিন। তারপর সমান ৬-৮ ভাগ করুন।
৬. কুমড়ো পাতা ও কলাপাতায় অল্প তেল মাখিয়ে নিন। তারপর দুটি করে কুমড়ো পাতা নিয়ে তার মধ্যে ১ ভাগ মাখানো মলা মাছ নিয়ে চারপাশ থেকে পাতা সুন্দর করে মুড়ে নিন। টুথপিক দিয়ে পাতা আটকে নিন। এভাবে সবগুলো পাতা মুড়ে নিন।
৭. কড়াইতে তেল মাখানো কলাপাতা বিছিয়ে দিন। তারপর মোড়ানো পাতাগুলো সাজিয়ে দিন। অল্প আঁচে ঢেকে দিন। একপাশ হয়ে গেলে উল্টে দিন। ২৫-৩০ মিনিট লাগবে।

নোট: মলা মাছ মাখানোর সময় কাঁচা আমের ফালি দিতে পারেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন