বুধবার, ১০ আগস্ট, ২০১৬

বাঙালির রসনায় ইলিশের ডিম অত্যন্ত প্রিয় একটি খাবার। আর আঙুর ফল হিসেবে বিশেষ উপাদেয়। এই দুইয়ে মিলে যখন হয় আঙুর ইলিশের ডিমের চাটনী তখন এর স্বাদ হয় অতুলনীয়।
আঙ্গুর - ইলিশের ডিমের চাটনী
যা যা লাগবে:
ইলিশ মাছের ডিম- ১ জোড়া
আঙ্গুর- ১০০ গ্রাম
কাঁচা মরিচ বাটা- ৩ টি
আদা বাটা- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
ধনে বাটা- ১ চা চামচ
কালোজিরা বাটা - ১ চা চামচ
কাঠ বাদাম বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া- এক চিমটি
শুকনা মরিচ- ২ টি
কাঁচা মরিচ ফালি- ৩ টি
গোল মরিচ- ৫টি
তেজপাতা- ১ টি
জিরা- এক চিমটি
লেবুর রস- ২ চা চামচ
সয়া সস- ২ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. আঙ্গুর অর্ধেক করে কেটে রাখুন।
২. মাছের ডিম লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে তুলে রাখুন।
৩. পাত্রে সয়াবিন তেলে জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর মাছের ডিম ও আঙুর ছাড়া সকল উপকরণ অল্প পানি দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে তাতে পরিমাণমত পানি দিন। ফুটে উঠলে ইলিশের ডিমগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর ঘন হয়ে আসলে আঙুর দিন। এবার মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন