বুধবার, ১০ আগস্ট, ২০১৬

মোচার শাসের বড়া
যা যা লাগবে:
মোচার শাস (কলার মোচার ভেতরের কচি অংশ)- ৮ টি
চালের গুড়া- ১ কাপ
শুকনা মরিচ গুড়া- ১ চা চামচ
হলুদ গুড়া- আধা চা চামচ
সয়াবিন তেল- ১ কাপ (ভাজার জন্য)
লবণ- পরিমাণমত
পানি- পরিমাণমত

যেভাবে করতে হবে:
১. মোচার শাস চার ভাগ করে কেটে নিন।
২. একটি পাত্রে চালের গুড়া, হলুদের গুড়া, মরিচের গুড়া ও লবণ মিশিয়ে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
৩. পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে মোচার শাস মিশ্রণে ডুবিয়ে ভেজে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন